• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ঘাসমারা ওষুধ ছিটিয়ে ১০ বিঘা জমির পেঁয়াজ ধ্বংস করেছে দুর্বৃত্তরা

১৩ মার্চ ২০২৪ সকাল ০৮:২৭:৫৮

নলডাঙ্গায় ঘাসমারা ওষুধ ছিটিয়ে ১০ বিঘা জমির পেঁয়াজ ধ্বংস করেছে দুর্বৃত্তরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার বাসুদেরপুর মাঠে ৮ জন কৃষকের ফসলে ঘাসমারা ওষুধ ছিটিয়েছে দুর্বৃত্তরা।

Ad

১১ মার্চ সোমবার গভীর রাতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের আজিজুল ইসলাম, শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেনসহ ৮ জন কৃষকের প্রায় ১০ বিঘা পেঁয়াজের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।

Ad
Ad

বিষয়টি নিয়ে ১২ মার্চ মঙ্গলবার নলডাঙ্গা থানা ও উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, জমি লিজ নিয়ে তারা পেঁয়াজ রোপণ করেন। কিন্তু রাতে শত্রুতা করে ঘাসমারা ওষুধ প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নলডাঙ্গা থানা, উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।

নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. কিষোয়ার হোসেন জানান, বিষয়টি জানার সাথে সাথেই নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us