• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

১২ মার্চ ২০২৪ বিকাল ০৫:৫৪:০৯

ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Ad

১২ মার্চ মঙ্গলাবার দুপুরে ঈশ্বরদী বাজারে কাঁচা বাজারসহ বিভিন্ন ফলের দোকানে বাজার তদারকির অংশ হিসাবে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

এ সময় নতুনহাট গ্রীণ সিটি এলাকায় তরমুজের দাম বেশী রাখায় সততা ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

এ ছাড়াও ঈশ্বরদী কাঁচা বাজার ও ফলের দোকানে পণ্যের বিক্রয় মূল্য প্রদর্শিত না থাকায় এবং খেজুরে ওজন কম থাকায় আলমাছ ফল ভান্ডারকে ২ হাজার, রিপন স্টোরকে ৫ হাজার, উজ্জল সবজি দোকানিকে ২ হাজার, সুমন স্টোরকে ৫ হাজার, ভাই ভাই সুইটসকে ৫ হাজার এবং শফিক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনা জেলা কার্যালয়।

এ বিষয়ে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মহামুদ হাসান রনি বলেন, পবিত্র রমজান মাসে ফলের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে ঈশ্বরদী বাজার ও নতুনহাট গ্রীণ সিটি এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী চড়া দামে খেজুর, তরমুজ ও সবজি বিক্রয় করায় ৬টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us