• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিদফতরের অভিযান

১২ মার্চ ২০২৪ বিকাল ০৩:০২:০৭

বাগেরহাটে আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিদফতরের অভিযান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একটি অনুমোদন বিহীন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

১২ মার্চ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শহরতলীর মাঝিডাঙ্গা এলাকায় এ অভিযান পুরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।

Ad
Ad

তিনি জানান, শহরতলীর মাঝিডাঙ্গা এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি অনুমোদন বিহীনভাবে আইসক্রিম ফ্যাক্টরি পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্যাক্টরি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত তরল পানি, দেশের বিভিন্ন জেলার নাম ঠিকানা ব্যবহার করা আইসক্রিমের ভুয়া প্যাকেট ও বিপুল পরিমাণ উৎপাদিত আইসক্রিম জব্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us