• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড

৭ মার্চ ২০২৪ রাত ০৯:০৯:১১

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

Ad

৬ মার্চ বুধবার উপজেলার শতগ্রাম ইউনিয়নে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। এসময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের শ্রী খোকা চন্দ্র রায়ের ছেলে শ্রী দয়াল চন্দ্র রায় (২৫), মৃত বেলাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), দেবারুপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আসাদুজ্জামান (২৬), প্রসাদ পাড়া গ্রামের সোবাহান আলীর ছেলে আসর আলী (২৬) ও নিজপাড়া ইউনিয়নের বলারামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে পারজের ইসলাম (২৪)। এদের মধ্যে পারজের ইসলামকে ৬ মাস ও বাকিদেরকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমানের নেতৃত্বে উপজেলা শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া এলাকায় এএসআই সারোয়ার জাহান ও তার সঙ্গীয় ফোর্সের অভিযানে মাদক সেবন করা অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে সাজা দেয়া হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য সরকার বদ্ধপরিকর। তাই আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us