• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে জাতীয় ভোটার দিবস পালিত

২ মার্চ ২০২৪ বিকাল ০৩:১৮:৫০

পলাশে জাতীয় ভোটার দিবস পালিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে।

Ad

২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিঁষদের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।

Ad
Ad

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সৈয়দ মো. আমিরুল হক ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ১৮ বছর বয়স হলে ভোটার হওয়ার প্রতি গুরুত্বারূপ করেন। ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে কেউ ভোটার না হতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us