• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:১০:০৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১ মার্চ ২০২৪ দুপুর ০২:৪৮:২২

ঘাটাইলে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে  টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে কালিকাপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর চেকপোস্ট ময়দানে কালিকাপুর ক্রীড়া সংঘের আয়োজনে প্রিমিয়ার লিগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন খান রাসেল। দেওপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইব্রাহিম মিয়া তাহেরের সভাপতিত্বে এ সময আরো উপস্থিত ছিলেন ইঞ্জিয়ার রাসেল তালুকদার, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

সরাবাড়ী নাইট রাইডার্স একাদশ বানাম ভোজদত্ত একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় ১২ রানে ভোজদত্ত একাদশকে  পরাজিত করে সরাবাড়ী নাইট রাইডার্স একাদশ বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে বড় খাসি  ও পরাজিত দলের মাঝে ছোট খাসি বিতরণ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us