• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৫:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মির্জাপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেলো দাখিল পরীক্ষার্থীর

২২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪০:১৬

মির্জাপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেলো দাখিল পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু রায়হান নামে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত স্কুলশিক্ষক বাবা হাবিবুর রহমানকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার পুষ্টকামুরী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে দাখিল পরীক্ষার্থী ছিল।

Ad
Ad

জানা যায়, রায়হান তার বাবার সঙ্গে মোটরসাইকেলে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন রায়হান। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে পড়ে গুরুতর আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫




Follow Us