• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রামগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

২২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৪০:২৫

রামগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর (২৫)  নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

Ad

২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু ইউসুফের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

Ad
Ad

আটকরা হলো, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১নং উওর হামছাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের পূর্ব হাসন্দী গ্রামের সায়মান পাটোয়ারী বাড়ীর সুজায়েত উল্যাহর ছেলে মো. জাহাঙ্গীর (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ চন্ডিপুর আব্বাস আলী ভূঁইয়া বাড়ির সামনে লক্ষ্মীপুর টু রামগঞ্জ আঞ্চলিক সড়কের  দক্ষিণ পাশে মো. জাহাঙ্গীরকে ৫১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় রামগঞ্জ থানা পুলিশ।

রামগঞ্জ থানার এসআই মো. আবু ইউসুফ বলেন,  ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি মো. জাহাঙ্গীরকে আটক করে। পরবর্তীতে উক্ত আসামিকে বিধি মোতাবেক মো. আবু ইউসুফ বাদি হয়ে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪০:৪৩


Follow Us