• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৬:৪৯

নড়াইলে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Ad

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রথমে তিনি নড়াইল রেলস্টেশন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন । এরপর নড়াইল শহরে নির্মিত চারলেন সড়ক কার্যক্রম পরিদর্শনসহ লোহাগড়া উপজেলার পৈতৃক ভিটা করফা গ্রামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

Ad
Ad

পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম, বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। তাছাড়া লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি। এসব কর্মসূচিতে সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা তার সাথে উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, সরকারের তরফ থেকে যে কোনো উন্নয়ন কাজের সুযোগ পেলে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে। ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণ কাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আশা করি চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই রেলপথ নির্মাণ কাজ শেষ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us