• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:২৯:০৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু

৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩৯:২৩

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর আগে ও পরে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

Ad

৯ ফেব্রুয়ারি শুক্রবার ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কা‌শেম (৬৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।

Ad
Ad

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবুল কা‌শেমের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। আর মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

মারা যাওয়া বাকি মুসল্লিরা হলেন- শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অন্য একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

তিনি জানান, যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে, স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us