• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:৩৮ (09-May-2026)
  • - ৩৩° সে:

হিলিতে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় শুরু

৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫০:১৬

হিলিতে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরের হিলিতে স্বল্পমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্পমূল্য এসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মো. রিয়াজুল ইসলাম ও টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেন আলম।

Ad
Ad

হাকিমপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মো. রিয়াজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ফেব্রুয়ারি মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে।

Ad

আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭






‘ঢাকা ১২০৫’ সিনেমায় ভাবনা
‘ঢাকা ১২০৫’ সিনেমায় ভাবনা
৯ মে ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৩




Follow Us