• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে প্রাইভেট কার, নিহত ২

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩৩:৫৩

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে প্রাইভেট কার, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে ঢুকে গেলে তাতে চাপা পড়ে দুইজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

Ad

২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাজারের মাছ ব্যবসায়ী হরেন চন্দ্র (৪৫) ও প্রতাপ (৩০)। তারা দুজনেই স্থানীয় ধর্মপুর বাজার এলাকার বাসিন্দা।

Ad
Ad

স্থানীয়রা জনান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধর্মপুর মাছ বাজারে প্রাইভেট দ্রুত গতিতে মাছ বাজারে ঢুকে পড়লে চাপা পড়ে ৭ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাছ ব্যবসায়ী হরেন চন্দ্র (৪৫) ও প্রতাপকে (৩০) মৃত ঘোষণা করেন।

আহত অপর পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা, ঘাতক প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-২১-১৭০২ গাড়িটি আটক করেছে। ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলাম শাহ বলেন, প্রাইভেট কারটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক বা কোনো যাত্রীকে আটক করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us