• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২১:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে মনজুর অটো রাইস মিলকে অর্ধলাখ টাকা জরিমানা

২১ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৫:০৫

চাঁপাইনবাবগঞ্জে মনজুর অটো রাইস মিলকে অর্ধলাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও চালের মূল্য কমাতে জেলার মিলগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন।

Ad

২০ জানুয়ারি শনিবার বিকেলে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

Ad
Ad

অভিযান শেষে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় রাইস মিলগুলোতে অভিযান চালানো হয়। এসময় আগের উৎপাদিত চাল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মিলগুলোতে সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার ছাইদুল হাসানসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us