• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁর সাপাহারে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

৩১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩০:১২

নওগাঁর সাপাহারে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা গ্রামে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে নিয়ে কে বা কারা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এ সময় ক্যাম্পের সামনে টাঙ্গানো নৌকা প্রতীকের পোস্টার ও ব্যানারও পুড়ে যায়।

Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের পার্শ্বে ঐ গ্রামের মৃত এসতাব আলীর ছেলে মৎস্য চাষি ইলিয়াস হোসেন (৬০) তার বাজাজ সিটি ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে পুকুরে মাছ ধরতে যান। মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনিসহ বেশ কয়েকজন। এসে দেখেন নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের বাইরে রাখা মোটরসাইকেলটি কে বা কারা নির্বাচনী ক্যাম্পের ভেতর রেখে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।

Ad
Ad

স্থানীয় লোকজন আগুন নিযন্ত্রণে আনার আগেই মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেত কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

৩০ ডিসেম্বর শনিবার বেলা ১১টারদিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) সবুজ হোসেন ও সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশচন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us