• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০১:১৫:৩৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে বিজিবির অভিযানে গামারী কাঠ জব্দ

২০ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৯:৫৪

লংগদুতে বিজিবির অভিযানে গামারী কাঠ জব্দ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ৩৭ বিজিবি জোন অভিযান চালিয়ে ৫০.৯৩ সিএফটি অবৈধ গামারী কাঠ জব্দ করেছে।

১৯ ডিসেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া নামক স্থানে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করে।

এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে পালিয়ে যায়। অভিযানে জব্দ হওয়া ৫০.৯৩ সিএফটি গামারী কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us