• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কবিরহাটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

১১ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:১৫:৩৫

কবিরহাটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে নৈশ প্রহরীকে হত্যা করে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

গ্রেফতাররা হলো, লক্ষ্মীপুরের কমলনগর থানার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লার ছেলে মো. নোমান (৩৫), একই জেলার কমলনগর থানার চর মার্টিন ইউনিয়নের পশ্চিম চর মার্টিন গ্রামের মো. মোরশেদ আলমের ছেলে মো. সুজন হোসেন (২৭), কমলনগর থানার হাজীরহাট ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের ছৈয়াল বাড়ির সুভাষ চন্দ্র সরকারের ছেলে কৃঞ্চ কমল সরকার (৩২), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. শাহাদাত হোসেন (৩২), একই উপজেলার বজরা ইউনিয়নের মুসলিম গ্রামের হাজী বাড়ির মো. সোলেমানের ছেলে মো. সাদ্দাম হোসেন ওরফে জিতু (৩০), বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার মুন্সি বাড়ির মৃত অলি উল্যার ছেলে সালাউদ্দিন (৩২) ও কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনদপুর গ্রামের মৃত মো. শহীদুল্লার ছেলে মো. মিজানুর রহমান ওরফে রনি (৩৬)।

Ad
Ad

১১ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।  

তিনি বলেন, ৮ ডিসেম্বর শুক্রবার ভোরে ১০-১৫ জনের একটি ডাকাত দল চাপরাশিরহাট পশ্চিম বাজারে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরীসহ অন্যান্য চলাচলকারী লোকজনকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ডাকাত দলকে বাধা দিলে তারা নৈশপ্রহরী শহীদুল্লাহকে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওই নৈশপ্রহরী মারা যান।

হত্যাসহ ডাকাতির ঘটনায় কবিরহাট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডাকাতদের বহনকারী পিকআপ চালক নোমান লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় লুন্ঠিত মালামাল বিক্রয়ের চেষ্টা করছে। পরবর্তীতে পুলিশ নোমানের অবস্থান চিহ্নিত করে। পরে কমলনগর থানার মুন্সিরহাট এলাকা থেকে ১০ ডিসেম্বর রোববার নোমানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে, চুরি করা মালামাল সে এলাকার পরিচিত স্বর্ণ ব্যবসায়ী মো. সুজনের কাছে বিক্রি করতো। পরে মালামাল উদ্ধার করার জন্য সুজনকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সুজন লুন্ঠিত মালামাল গ্রহণ এবং বিক্রয় করতে সহযোগিতা করার কথা স্বীকার করে।

সুজন জানায়, লুন্ঠিত স্বর্ণালংকার কমলনগর থানার চরলরেন্স বাজারের স্বর্ণ ব্যবসায়ী কৃঞ্চ কমলের কাছে বিক্রি করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রুপা, স্বর্ণ বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা, একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি গ্যাস সিলিন্ডার ও একটি পাইপ উদ্ধার করা হয়।

পরে অভিযান পরিচালনা করে বাকি আসামীদের পুলিশ গ্রেফতার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us