• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:০৯ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রতারণা মামলায় কারাবন্দি কয়েদির ঢামেকে মৃত্যু

৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২০:৩০

প্রতারণা মামলায় কারাবন্দি কয়েদির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতারণা মামলায় আটক তরিকুল ইসলাম কাবুল (৪৮) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

মৃত কাবুল বরগুনা সদর থানার মোস্তফা সর্দারের ছেলে। তিনি মিরপুর এলাকায় মাল্টিপারপাস ব্যবসা পরিচালনা করতেন।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত কাবুল মিরপুর থানার একটি প্রতারণা মামলায় ২১ অক্টোবর থেকে কারাবন্দি ছিল। গত মঙ্গলবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us