• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০২:৫১:০৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে ধান ক্ষেতে পড়ে ছিল মানব কঙ্কাল

১ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২০:০৬

পার্বতীপুরে ধান ক্ষেতে পড়ে ছিল মানব কঙ্কাল

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

Ad

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন থেকে মানব কঙ্কালটি উদ্ধার করা হয়।

Ad
Ad

জানা যায়, দুপুর ১২টার দিকে চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার শাহপাড়া গ্রামে রাস্তার পাশে ধান ক্ষেতে একটি মানব কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা বিহীন কংকালটি ৩ খণ্ডে বিভক্ত অবস্থায় পড়ে ছিলো। খবর পেয়ে থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়।

কঙ্কালের পাশে একটি কাপড় পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে এটি ঐ কাপড় দিয়ে মোড়ানো ছিলো।

ঘটনাটি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করেছি। কঙ্কালের পরিচয় এখনও শনাক্ত করা যায় নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us