• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩৬:৩৯ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ৬ কোটি টাকার এলএসডিসহ আটক ১

১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৩:১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার এলএসডিসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি: ছয় কোটি টাকার এলএসডি ও ১০০ পিস ইয়াবাসহ মো. মাসুদ আলম (৩৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। ৩১ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদরের মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক মাসুদ আলম আলিপুর মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকাদিয়ে পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ বোতল এলএসডি ও ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us