• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪২:১৩

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রাতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। ৯ অক্টোবর সোমবার ভোরে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ নম্বর ক্যাম্প ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ২ রোহিঙ্গা হলেন ২ নম্বর ক্যাম্পের সানাউল্যাহ (২৭) ও ৭ নম্বর ক্যাম্পের আহম্মদ হোসেন (৩৬)।

Ad

এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গভীর রাতে ৭ নম্বর ক্যাম্পে ১৫-১৬ জন সন্ত্রাসী একটি চায়ের দোকানে গুলি চালায়। এতে আহম্মদ হোসেন নিহত হন। অপরদিকে ভোরে ২ নম্বর ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী মাহমুদুল হকের বসতঘরের সামনে গুলি চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই সানাউল্যাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Ad
Ad

মোহাম্মদ আলী আরও জানান, ১ ঘণ্টার ব্যবধানে এ গুলির ঘটনা ঘটে। নিহত দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us