• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০২:২১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

৬ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২০:৩০

নরসিংদীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে ১ ট্রাক চালক নিহত ও আহত হয়েছে আরো ২ জন। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফায়জুর সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার ছৌয়ব আলীর পুত্র।

Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেটের সুনামগঞ্জ থেকে ১ টি মালবাহী ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলাবো নারায়ণপুর ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই দুটি ট্রাক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ২ ট্রাকের চালক ও হেল্পার আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রাক চালক ফয়জুল মারা যায়।

Ad
Ad

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে দুর্ঘনটাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাক ড্রাইভার মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us