• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:২১:১৫ (09-May-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে পাইপলাইনে এল ৭ হাজার টন ডিজেল

৩১ মার্চ ২০২৬ দুপুর ০২:৪২:১৪

ভারত থেকে পাইপলাইনে এল ৭ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে বড় সাফল্য দেখাল সরকার।

৩১ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার টনের বিশাল একটি ডিজেলের চালান।

Ad
Ad

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে টানা ১৪৬ ঘণ্টা সফর শেষে এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়।

Ad

উল্লেখ্য, চলতি মার্চ মাসেই চার দফায় ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরবর্তীতে আরও ১০ হাজার টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। আমদানির এই ধারাবাহিকতা দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us