• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাতের আঁধারে কৃষকের ৫০ শতক জমির ভুট্টা গাছ কেটে সাবাড়

২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৬:১১

রাতের আঁধারে কৃষকের ৫০ শতক জমির ভুট্টা গাছ কেটে সাবাড়

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ৫০ শতাংশ জমিতে ভুট্টার চাষ করেছিলেন।

Ad

২৩ ডিসেম্বর সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে বাঙ্গাবাড়ী গ্রামের শরিফুল ইসলাম নেদো ও তার লোকজন জমির ভুট্টার গাছ কেটে সাবাড় করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সিরাজুল।

Ad
Ad

কৃষক সিরাজুল জানান, এর আগেও শরিফুল ইসলাম নেদোসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে ভুট্টাখেতের পাশের জমির তারকাটা বেড়া খুলে সেখানে লাগানো ২১০টি ইউক্লিপটাস গাছ ও ৫০টি কলা গাছ কেটে দিয়েছিল।

এসব ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেওয়া  হয়েছে বলে জানিয়েছেন কৃষক সিরাজুল ইসলাম।  এ ঘটনার ব্যাপারে অভিযুক্ত শরিফুল ইসলাম নেদোর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us