• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৩:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কানাডায় গিয়ে নিরুদ্দেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ডেজ নুসরাত জাহান বিন্তী

২ জুন ২০২৫ সকাল ০৯:৫৩:২০

কানাডায় গিয়ে নিরুদ্দেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ডেজ নুসরাত জাহান বিন্তী

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকা থেকে ৩১ মে শনিবার কানাডার টরন্টো পৌঁছে।

Ad

টরন্টো ম্যারিওট হোটেলে পৌঁছানোর পর থেকে ফ্লাইটের ক্রু ফ্লাইট স্টুয়ার্ডেজ নুসরাত জাহান বিন্তী নিরুদ্দেশ হয়ে যান।

Ad
Ad

ফ্লাইটটিতে ক্রুদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিফ পার্সার হাফসা আহমেদ শিল্পী। যিনি বর্তমান বিমান  ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হোটেলে পৌঁছে চেকিং সম্পন্ন  করে রুমে ঢুকেই বেরিয়ে যান ক্রু নুসরাত জাহান বিন্তী।

২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত এফএসএস বিন্তীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী কোনো ক্রু বাইরে অবস্থান করলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। কিন্তু বিন্তীর এ ধরনের কোনো অনুমোদন ছিল না। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us