স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। দেশটির ফার্স্ট লিগ ক্রিকেটের এক ম্যাচে ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮২২ রান সংগ্রহ করে স্কর্পিয়ন্স। দলের হয়ে ব্যাটারদের ঝড়ো পারফরম্যান্সে গড়ে ওঠে রানের পাহাড়। একই ইনিংসে তিনজন ব্যাটার তুলে নেন সেঞ্চুরি।


এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক ইনিংস খেলেন উইনফেড মাতেনডে। তিনি মাত্র ৭৫ বলে ২০৩ রান করেন। তার ইনিংসে ছিল ২৩টি চার ও ১৩টি ছক্কা। এছাড়া তাকুন্দা মাডেম্বো ১৪৩ বলে খেলেন ৩০২ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫০টি চার ও ৭টি ছক্কা। আরেক সেঞ্চুরিয়ান ছিলেন গ্যাব্রিয়েল জায়াও।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে মেথেন লায়ন্স। দলটি মাত্র ২৮ রানে হারায় ৭ উইকেট। এরপর সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে তারা।
ফলে ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে স্কর্পিয়ন্স। তবে ম্যাচটি আইসিসির স্বীকৃত লিস্ট ‘এ’ ম্যাচের অন্তর্ভুক্ত নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available