• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৪:৫৮ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

বিসিবি থেকে পদত্যাগ করলেন পরিচালক ইয়াসির ফয়সাল

২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫৬

বিসিবি থেকে পদত্যাগ করলেন পরিচালক ইয়াসির ফয়সাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

২ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Ad
Ad

ইয়াসির ফয়সাল বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত হন।

Ad

পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বোর্ডে একাধিক পরিচালকের পদত্যাগের ধারাবাহিকতায় নতুন করে চাপ তৈরি হয়েছে। এর আগে আরও দুই পরিচালক পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

এদিকে বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে আগামী ৪ এপ্রিল শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আমিনুল ইসলাম বুলবুল।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক পদত্যাগের ঘটনায় বিসিবির প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us