• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৫৯:৩০ (05-May-2026)
  • - ৩৩° সে:

মেসি–ইয়ামাল দ্বৈরথ হচ্ছে না, বাতিল ফিনালিসিমা

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫৭:০৮

মেসি–ইয়ামাল দ্বৈরথ হচ্ছে না, বাতিল ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক: ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ ‘ফিনালিসিমা’ বাতিল করা হয়েছে। চলতি মাসেই কাতারের রাজধানী দোহায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল।

১৫ মার্চ রোববার এক বিবৃতিতে উয়েফা জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

Ad
Ad

আগামী ২৭ মার্চ দোহায় এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ফুটবলপ্রেমীরা মুখিয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ দেখার জন্য। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার কারণে কাতারকে আয়োজক দেশ হিসেবে অনুপযুক্ত মনে করা হয়েছে।

Ad

ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প তারিখ ও ভেন্যু নিয়ে উয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আলোচনা চালিয়েছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের নামও আলোচনায় আসে। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

আয়োজকদের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে নির্ধারিত তারিখেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া দুই লেগে ম্যাচ আয়োজন কিংবা ইউরোপের নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাবও দেওয়া হয়। তবে এসব প্রস্তাব আর্জেন্টিনা গ্রহণ করেনি।

ফিনালিসিমার এটি হওয়ার কথা ছিল চতুর্থ আসর। বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা। তারা ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

এর আগে ১৯৮৫ সালে প্রথম আসরে ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্স দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে শিরোপা জেতে। আর ১৯৯৩ সালে আর্জেন্টিনা টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে ট্রফি জিতেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯






Follow Us