• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:১৩:২১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে আইসিসির প্রতিক্রিয়া

২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৭:২১

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে আইসিসির প্রতিক্রিয়া
“ফাইল ছবি”

স্পোর্টস ডেস্ক: আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে দেশটির সরকার শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমোদন দেয়।

Ad

তবে, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে নিয়ে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে এ অবস্থান নিয়েছে দেশটি। ১ ফেব্রুয়ারি রোববার এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণ এবং ভারত ম্যাচ বয়কটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

Ad
Ad

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আইসিসি বলেছে, তারা পাকিস্তান সরকারের বক্তব্য লক্ষ্য করেছে এবং বর্তমানে পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। আইসিসির মতে, কোনো ম্যাচ বয়কটের সিদ্ধান্ত একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে প্রতিটি যোগ্য দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেবে বলে প্রত্যাশা করা হয়।

আইসিসি আরও জানায়, তাদের টুর্নামেন্টগুলো সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়। পাকিস্তানের এ ধরনের সিদ্ধান্ত প্রতিযোগিতার মূল চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ন করতে পারে।

বিবৃতিতে সতর্ক করে আইসিসি উল্লেখ করে, যদিও তারা বিভিন্ন দেশের জাতীয় নীতিগত অবস্থানকে সম্মান করে, তবে এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থে কিংবা পাকিস্তানসহ বিশ্বজুড়ে কোটি ভক্তের কল্যাণের অনুকূলে নয়। একই সঙ্গে পিসিবিকে দেশের ক্রিকেট ও সামগ্রিক ক্রিকেট ইকোসিস্টেমের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।

সংকট সমাধানে আশাবাদ ব্যক্ত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আইসিসির প্রধান অগ্রাধিকার হলো বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা। এ ক্ষেত্রে পিসিবিসহ প্রতিটি সদস্য দেশের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। আইসিসি আশা করছে, পিসিবি সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us