• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৭:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:০৩:৩৪

বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাউন্টারে বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে টিকিট প্রত্যাশীরা। ২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ সমর্থকরা।

Ad

বৃহস্পতিবার রাজশাহী-ঢাকার ম্যাচ দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে সামনে জড় হতে থাকে তারা।

Ad
Ad

বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা।

এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us