• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:১৯:৫২ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪৯:০৩

প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।

২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের জন্য রনিসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলো। নদীটি মান্দা ও মহাদেবপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪







Follow Us