• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন

২৭ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫:২১

চট্টগ্রামে ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল সম্পন্ন।

Ad

২৬ অক্টোবর শনিবার নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অক্টোবর মাসের এ মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad
Ad

‘আলোর পথে’র সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সানজিনা ইসলাম, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং ‘ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রবিউস সানি মাস’ শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা।

মাহফিলের নির্ধারিত ‘গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হাটহাজারীর ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান।

আলোচক তাঁর আলোচনায় উল্লেখ করেন, গাউসুল আযম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) ইসলাম ধর্মের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সূফিরা তাঁকে ‘বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী’ নামে সম্বোধন করেন।

আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর ইরাকের অন্তর্গত ‘জিলান’ নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাঁকে সম্বোধন করা হয়।

তিনি আরও বলেন, গাউসুল আযম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’র জীবনের সাথে গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র জীবনের অপূর্ব মিল পাওয়া যায়। উভয়ের আবির্ভাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের পিতা-মাতাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। তাঁরা চরম সংকট মুহূর্তেও কোনরূপ বিচলিত না হয়ে আল্লাহ্ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতেন, অসহায়, নিঃস্ব, দরিদ্রদেরকে অকাতরে সাহায্য করতেন। তাঁদের মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এসে অসংখ্য মানুষ ইসলামের নৈতিক এবং আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে যুগশ্রেষ্ঠ অলিউল্লাহতে পরিণত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us