• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১৪:২৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করলেন আল্লামা মামুনুল হক

১৩ জুন ২০২৬ সকাল ০৯:৪৫:১২

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করলেন আল্লামা মামুনুল হক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক দেশের চলমান বিভিন্ন ইস্যু ও সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। গতকাল ১২ জুন শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে তিনি সরকারের নানা পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

১৩ জুন সকাল ৯টা পর্যন্ত এই পোস্টটিতে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশান, দেড় হাজারের বেশি কমেন্ট এবং এক হাজার নয়শ’র বেশি শেয়ার হয়েছে।

ফেসবুক পোস্টে আল্লামা মামুনুল হক ইসলামী ব্যাংক দখল, ব্যাংকিং খাতে অস্থিরতা, তারল্যসংকট এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, এর ফলে প্রবাসী রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধাক্কা আসতে পারে।

অন্যদিকে আদ-দ্বীন হাসপাতাল সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান-বাদ্য-নৃত্য শিক্ষক নিয়োগের বিষয়টি ধর্মপ্রাণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে তিনি দাবি করেন।

গাইবান্ধায় পাবলিক সড়কে মূর্তি স্থাপনের বিষয়টিকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন তিনি।

বর্তমান সরকারের রাজনৈতিক এজেন্ডা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার সমীকরণ নিয়েও তিনি বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন তার ফেসবুক পোস্টে। তিনি অভিযোগ করেন যে, বড় রাজনৈতিক দলগুলো ইসলামপন্থীদের কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।

পরিশেষে, আল্লামা মামুনুল হক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করেছেন তার পোস্টে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us