• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৪০:৫৩ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

নিজের ৫০২ ভরি স্বর্ণের ব্যাখ্যা দিলেন নিপুণ রায়

২৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৬:৩০

নিজের ৫০২ ভরি স্বর্ণের ব্যাখ্যা দিলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর হলফনামায় ৫০২ ভরি স্বর্ণালংকারের তথ্য নিয়ে আলোচনা তৈরি হলে, এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

২৬ এপ্রিল রোববার কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কার কাজে অনুদান দিতে গিয়ে নিপুণ রায় বলেন, ঘোষিত স্বর্ণালংকার নতুন কিছু নয়, বিয়ের আগে-পরে এবং পরবর্তী সময়ে পরিবার, শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া।

Ad
Ad

তিনি জানান, ২০২৪ সালের আয়কর রিটার্নেও এসব সম্পদের তথ্য উল্লেখ ছিল। বর্তমান বাজারমূল্যে স্বর্ণালংকারসহ অন্যান্য ধাতুর মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে হলফনামায় ঘোষণা দিয়েছেন।

Ad

নিপুণ রায় বলেন, হলফনামায় তার ফ্ল্যাট, দুটি গাড়ি এবং বিভিন্ন ব্যাংক ঋণের তথ্যও তুলে ধরা হয়েছে। একটি গাড়ি কেনার ক্ষেত্রে নেওয়া ঋণ পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৫০ লাখ টাকার কার লোন এবং ২০ লাখ টাকার ব্যক্তিগত ঋণের তথ্যও গোপন করা হয়নি।

নিজের রাজনৈতিক ও পারিবারিক পটভূমির কথা তুলে ধরে নিপুণ রায় বলেন, তারা সততার রাজনীতি করতে চান এবং যা আছে, তা স্পষ্টভাবে ঘোষণা করেছেন।

তিনি দাবি করেন, তার বাবা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। পাশাপাশি শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক জীবন নিয়েও আস্থা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:২৪


লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৮:০৪





জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩
জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৩:৪০


Follow Us