নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পেছনে জনগণের অবদান কতটুকু তা বিএনপির মনে রাখা উচিত।
২৫ এপ্রিল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


অনুষ্ঠানে অংশ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধ থাকবেন। একই সঙ্গে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তারা।

এ সময় নাহিদ ইসলাম বলেন, রাজপথে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে ১১ দলীয় ঐক্য।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও বাস্তবে অভ্যুত্থানের চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। গণভোটের রায় নিয়েও প্রতারণার অভিযোগ তোলা হয়।
তীব্র গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। তাদের বক্তব্যে উঠে আসে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং সেই লক্ষ্য বাস্তবায়নের দাবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available