• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৭:৩৯ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

২৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৬:২৩

গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

ডেস্ক রিপোর্ট: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য সাত দিনের ক্যাম্পেইনে বাংলাদেশ ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ।

২৪ এপ্রিল শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দেন।

Ad
Ad

রিফাত রশিদ তার পোস্টে বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা গণভোটের অর্থ তছরুপের অভিযোগ তুলেছেন, যা তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

Ad

তিনি জানান, গণভোটের প্রচারণার জন্য অর্থ সংগ্রহে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অর্থায়নে সম্মত হয়। তবে সংগঠনটি সরকারি নিবন্ধিত না হওয়ায় শুরুতে অনুদান দিতে আইনি জটিলতা তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।

রিফাতের দাবি অনুযায়ী, পরে একটি ফাউন্ডেশন গঠন করা হয় এবং ওই ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ সহায়তা গ্রহণ করা হয়। তার ভাষ্য, ফাউন্ডেশনের গঠন প্রক্রিয়ায় সিনথিয়া জাহিনও শুরুতে যুক্ত ছিলেন এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেছিলেন, পরে তিনি সরে দাঁড়ান।

তিনি আরও বলেন, গণভোট প্রচারণার জন্য মোট ৫ কোটি টাকার চুক্তি হয়েছিল, তবে সময়স্বল্পতার কারণে প্রথম ধাপে ৭ দিনের ক্যাম্পেইনের জন্য ১ কোটি টাকা প্রদান করা হয়।

রিফাত দাবি করেন, পুরো অর্থ ব্যবহারের হিসাব বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা হয়েছে এবং প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, সিনথিয়া জাহিনসহ কয়েকজন সাবেক নেতা রাজনৈতিক উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তুলছেন, যা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

রিফাত রশিদ আরও বলেন, প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত করলে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সকল নথিপত্র উপস্থাপন করতে প্রস্তুত আছেন।

তিনি অতীত সাংগঠনিক সংকট, নেতৃত্ব পরিবর্তন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯





Follow Us