• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:০০ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে জাতি : মির্জা ফখরুল

২৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫০:৫৬

একটি  নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে জাতি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে জাতি। আমরা সেই লক্ষ্যেই কাজ করব, যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়।

তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবস দেশবাসী একটি ভিন্ন পরিবেশে উদযাপন করছে। আমরা এখন সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটি পরিবেশে এই দিনটি পালন করতে পারছি। 

Ad
Ad

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad

তবে এ দিনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার এই দিনে আমাদের আরেকজন সংগ্রামী নেত্রী আমাদের মাঝে নেই, এটাই আমাদের জন্য কষ্টের।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তার নেতৃত্বেই দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল কালিয়া
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল কালিয়া
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:১০:৩৫





৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৮:১৯


Follow Us