• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০২:১৫:৫৬ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:০৬:০০

সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ ১৫ মার্চ রোববার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি রওনা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি জানান, ‘বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। চার ঘণ্টা পথ পাড়ি দিয়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হবে।’

Ad
Ad

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছায়। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসকে গাড়িতে করে বিমানবন্দরে আনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।

Ad

এর আগে গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টা অস্ত্রোপচারের পর রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে, গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে তিনি জ্ঞান হারান এবং বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা প্রদান করা হয়ে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
১৫ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৫:৪৫










Follow Us