উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

২২ ফেব্রুয়ারি রোববার সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।


রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছেন এবং প্রায় ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ তামাশা করলে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে।’
পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনী এলাকার সব জায়গায় বাস্তবায়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available