• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:০০:২৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল মিলন ও নুরুল হক নুর

১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৭:৫২

মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল মিলন ও নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হবার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ ও নুরুল হক নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

এম এ ফয়েজ বলেন, একটু আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি। তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Ad

এদিকে নুরুল হক নুর বলেন, আলহামদুলিল্লাহ...তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us