• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৯:১৭ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত জুবাইদা রহমান ও জাইমা রহমান

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২১:৫২

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত জুবাইদা রহমান ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি শপথবাক্য পাঠ করেন।
শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা সংসদ ভবনে সরাসরি শপথ অনুষ্ঠান উপভোগ করেন।

এদিন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে উপস্থিত হন। বিএনপি জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র সাতজন এবং ইসলামী আন্দোলনের একজন সদস্য শপথ অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, এদিন একই অনুষ্ঠানে বিএনপি থেকে নির্বাচিত অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত
জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৫:৫৯




মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪






Follow Us