• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০১:১৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

'ছায়া মন্ত্রিসভা' গঠনের প্রক্রিয়া চলছে: আসিফ মাহমুদ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৮:১৪

'ছায়া মন্ত্রিসভা' গঠনের প্রক্রিয়া চলছে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। সরকার গঠনের প্রস্তুতিও নিচ্ছে দলটি। তারেক রহমানের মন্ত্রিসভায় কারা কোন দফতর পাচ্ছেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও আলোচনা। এই যখন অবস্থা, তখন ভোটে পরাজিত জামায়াত জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছেন তারা।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া পোস্টে এ তথ্য জানান তিনি।

Ad
Ad

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

মূলত, ছায়া মন্ত্রিসভা হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে সংসদের প্রধান বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে একদল জ্যৈষ্ঠ সদস্য একটা মন্ত্রিসভা গঠন করেন। এটি সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে। এখানে, প্রতিটি সরকারী মন্ত্রীদের বিপরীতে একজন ছায়া মন্ত্রিসভার সদস্য থাকেন যিনি সরকারে থাকার মন্ত্রীর কাজকে বিশ্লেষণ করেন এবং প্রয়োজনে বিকল্প পথ তুলে ধরেন। উন্নত বিশ্বের কিছু দেশে এর অস্তিত্ব রয়েছে যারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেবল বিরোধী দল হয়েই সংসদে কথা বলেন না, সরকারের মন্ত্রিসভার আদলে কিছুটা ছোট পরিসরে বিরোধী দলের একটা 'কেবিনেট প্ল্যাটফর্ম' রূপে কাজ করেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনে বিএনপি জোট ২১২ ও জামায়াত জোট ৭৭টি আসন পেয়েছে। বাকিগুলোতে জিতেছে স্বতন্ত্র ও অন্যান্য কিছু দলের প্রার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:০৮



নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৩:০৫



বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:০৪

Follow Us