• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:৩৪:৩৩ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৫:২৪

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা আজ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছি। এর মাধ্যমে দেশে একটি শুভদিনের শুভ সূচনা হলো।

Ad

এই নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে, দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে?

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, রাজনীতিকে, অর্থনীতিকে তার অভীষ্ট লক্ষের দিকে নিয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাত, আত্মত্যাগের মধ্য দিয়ে এই দিনটির শুভসূচনা হয়েছে।

২০০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us