• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪০:২১ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক, ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:১৬

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক, ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। নগদ অর্থ গণনার পর এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Ad

আটকের পর ভিডিও বার্তায় বেলাল উদ্দিন প্রধান দাবি করেছিলেন, তার কাছে থাকা অর্থ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে জেলার সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে, তার লাগেজে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার।

Ad
Ad

জামায়াতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, ব্যাগে থাকা টাকা তার ব্যবসার এবং এটি সাজানো নাটক। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে অর্থের উৎস দেখাতে বলেছে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল নগদ অর্থ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে মান্নান নামের আরও একজনকে আটক করা হয়েছে।

আটকের সময় অসুস্থ হয়ে পড়ায় বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৪১





Follow Us