• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৮:০৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল: মির্জা ফখরুল

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৩:৩৩

নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দলটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারা অতীতেও স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিল এবং এখনও জনগণের কল্যাণ চায় না।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের পক্ষে আয়োজিত এ জনসভায় তিনি বক্তব্য দেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের শুরুতে ওই দলটি বলেছিল, জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পরে দেখা গেছে তারা ঠিকই নির্বাচনে এসেছে। আবার দাবি আদায় না হলে নির্বাচন বর্জনের কথা বলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে। এসব কারণে দলটির অবস্থান ও বক্তব্যে বিশ্বাসযোগ্যতার সংকট রয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালে এই দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এ কথা দেশের মানুষ জানে। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশের নিরাপত্তা ও দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না।

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল হতে দেওয়া যাবে না। ১২ তারিখের নির্বাচনকে জনগণের বিজয়ের নির্বাচনে পরিণত করতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, তারেক রহমানের বিজয়।

মির্জা ফখরুল বলেন, দেশ ও জনগণকে রক্ষা করতে হলে স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয় পেল ম্যান সিটি
লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয় পেল ম্যান সিটি
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৬:৪০





ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট
ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪:০৩


লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯
লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯
৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:০৩



Follow Us