• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০৯:১১:০১ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। তিনি বলেন, ‘অতীতে কোন সরকারের সময় দুর্নীতি কমেনি। যাদের সঙ্গে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ।’

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন, ‘যদি আমরা আবার দুর্নীতি, নৈরাজ্য চাই, তাহলে অন্যদের ভোট দিতে হবে। কিন্তু যদি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাই, তবে ১১ দলীয় জোটকে সমর্থন দিন।’

ডা. তাহের বলেন, ‘ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দেশের ১৮ কোটি মানুষের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।’

জনসভায় বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় এলে লুটপাট হবে। চাপাবাজি ও গলাবাজি করে এমপি হওয়া সম্ভব নয়। ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে তার চরম মূল্য দিতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, এনসিপির অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১

১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৮

মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৩৭


Follow Us