নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহর খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খুলনার পথে রওনা দেবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে বেলা ১২টায় সমাবেশে যোগ দেবেন তিনি।


দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে রোববার দুপুরে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, এই জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির ১৪ জন প্রার্থীকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে বলে প্রত্যাশা জেলা বিএনপির। জনসভা শেষে ফের হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এর আগে নির্বাচনী প্রচারাভিযানে বিএনপি চেয়ারম্যান সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে জনসভা করেছেন তারেক রহমান। এরপর নির্বাচনী জনসভা করতে তার বরিশাল যাওয়ার কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available