• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:৪৩:৩৪ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫৫

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় রাজধানীতে পূর্বঘোষিত আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Ad

২৮ ডিসেম্বর রোববার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তথ্য জানান।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী।

সেসময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুষ্ঠিত বৈঠকে আগামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us