• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৭:৪৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, চন্দ্রিমা ঘিরে নেতাকর্মীদের ভিড়

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৮:০৮

বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, চন্দ্রিমা ঘিরে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন ১৭ বছর পর দেশে ফেরা তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী ভিড় করছেন।

২৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে এমন দৃশ্য দেখা যায়।  

Ad
Ad

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

Ad

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।

মোহাম্মদপুর থেকে আসা বিএনপির কর্মী আনোয়ার হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে আসছেন। শহীদ জিয়াউর রহমান দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। দীর্ঘ ১৭ বছর পর তার সন্তান দেশে ফিরেছেন। আমাদের নেতাকে আমরা নিরাপত্তা দিতে এখানে এসেছে।

মারুফ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী বলেন, আমাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য আমরা এখানে এসেছি। গতকাল ৩০০ ফিট গিয়েছিলাম দূর থেকে ওনাকে দেখেছি। আজকে কাছ থেকে দেখার জন্য এসেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


Follow Us