• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫১:৩৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট, আত্মপ্রকাশ বিকেলে

৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:১৬

এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট, আত্মপ্রকাশ বিকেলে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট।

৭ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

Ad
Ad

এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণার তথ্য জানানো হয়েছে।

Ad

জোটের অন্য দুটি দল হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক, মিডিয়া সেল মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।

বিবৃতিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া জানান, ‘আপাতত তিনটা দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


Follow Us