• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৫:৫৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

মার্কিন ভিসানীতিতে আমাদের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

১৭ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২১:৩০

মার্কিন ভিসানীতিতে আমাদের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভিসানীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

Ad

দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ওবায়দুল কাদের বলেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসানীতি। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে; না বাস্তববাদী হবে আমরা দেখবো।

সেতুমন্ত্রী বলেছেন, গত ঈদুল ফিতরের আগে বিআরটি প্রকল্পের একটি অংশ খুলে দেওয়া হয়েছিল। এখন টঙ্গী ব্রিজ থেকে স্টেশন রোড হয়ে কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার অংশ প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। আসন্ন ঈদুল আজহার আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারি। এখন থেকেই ধরে নিন এটি খুলে দেওয়া হয়েছে। তাছাড়া সেতুর নিচের অংশটুকুতে যান চলাচল করছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি নিয়ে অনেক ভোগান্তি হয়েছে, আশা করি ভোগান্তি আর থাকবে না। এখন বর্ষার মৌসুম, তাছাড়া কোরবানির পশুর গাড়ি ও যানবাহনের ধীরগতিতে চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। ভোগান্তি কমাতে গতকাল (শুক্রবার) একটি পরিকল্পনা করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, বিআরটির প্রকল্প পরিচালক মো. ইসাক, মহিরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us